উজ্জ্বলের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শালদহ গ্রামে। পুলিশের ভাষ্য, গভীর রাতে পিকআপ ভ্যান ব্যবহার করে তিনি চক্রের সদস্যদের বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। তাঁর বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোরের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
ভিডিও ফুটেজে পিকআপ শনাক্তপ্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ১৮ সেপ্টেম্বর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর গ্রামে এক কৃষকের বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ভিডিও ফুটেজে একটি পিকআপ ভ্যান দেখতে পায়। পরে অনুসন্ধানের মাধ্যমে পিকআপটির মালিক ও চালক হিসেবে উজ্জ্বলকে শনাক্ত করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে রাজাবাড়ীহাট এলাকায় পিকআপসহ উজ্জ্বলকে আটক করা হয়। পরে তাঁকে গরু চুরির ওই ঘটনায় গোদাগাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গরু বিক্রির অভিযোগে কসাই গ্রেপ্তারপুলিশ জানায়, এর আগে গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন নামের এক কসাইকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধরমপুর গ্রামে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, নারায়ণপুর গ্রাম থেকে চুরি হওয়া তিনটি গরু জসিমের কাছে বিক্রি করা হয়েছিল। ওই ঘটনার তদন্তের সূত্র ধরেই উজ্জ্বলকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক