রাজধানীতে লেগুনাচালক খাইরুল হত্যা, গ্রেপ্তার ৩

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ রাত
  • ১৬১৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg খাইরুল ইসলাম

চাঁদাবাজি নয় যাত্রী উঠানোর সিরিয়াল নি‌য়ে দ্বন্দ্বেই পি‌টি‌য়ে হত্যা করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ির লেগুনাচালক খাইরুল ইসলামকে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব ১০-এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী।

তিনি জানান, মামলার এজাহারভুক্ত আসামি সোহান মুন্সি, মোহাম্মদ হৃদয় ও শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবা‌দে গ্রেপ্তারকৃতরা জানায়, লেগুনায় যাত্রী উঠানোর সিরিয়াল নিয়েই ঝগড়া বাধে, এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খাইরুলকে পেটানো হয়। পরে খায়রুল মারা যান।

এছাড়া আসামি ও ভিকটিম কারো সাথেই রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানায় র‍্যাব। তবে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মাদকসহ একাধিক মামলা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad