লিটনের সেঞ্চুরিতে লড়াইয়ের পর ২৭৮ রানে অলআউট বাংলাদেশ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, ০৬:০৮ বিকাল
  • ২১৭৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

লিটনের সেঞ্চুরিতে লড়াইয়ের পর ২৭৮ রানে অলআউট বাংলাদেশ

সিলেট টেস্টে পেসারদের সহায়তাপূর্ণ উইকেটে টপ অর্ডারের ব্যর্থতার মাঝেও একাই প্রতিরোধ গড়ে তুললেন লিটন দাস। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করলেও অলআউট হয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৭৭ ওভার ব্যাট করে সব উইকেট হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন লিটন দাস। শুরু থেকে পাকিস্তানি পেস আক্রমণের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

ইনিংসের শুরুতেই শূন্য রানে ফিরে যান ওপেনার জয়, নতুন বল হাতে নিয়েই তাকে চাপে ফেলেন খুররাম শাহজাদ। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন মুমিনুল হক ও তানজিদ হাসান। তবে ৪৪ রানের জুটি ভাঙার পর ধস নামে ব্যাটিং লাইনআপে। ৬৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

মাঝের ওভারে কিছুটা স্থিতি আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। কিন্তু ব্যক্তিগত ২৯ রানে ফিরে যান শান্ত। এরপর ২৩ রানে আউট হন মুশফিকুর রহিম।

নিম্নমধ্যক্রমে ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত থাকে। মাত্র ৪ রানে ফিরেন মেহেদী হাসান মিরাজ। ফলে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

দলের কঠিন পরিস্থিতিতে এক প্রান্ত আগলে রাখেন লিটন দাস। ধৈর্যশীল ব্যাটিংয়ের পাশাপাশি আক্রমণাত্মক শটে তুলে নেন সেঞ্চুরি। ১৩৫ বল খেলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি, যা টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।

শেষদিকে তাকে সহায়তা করেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ, তবে বড় জুটি গড়তে ব্যর্থ হন তারা। শেষ পর্যন্ত ২৭৮ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস, লিটন দাস ফেরেন ১২৬ রান করে।

পাকিস্তানের পেস আক্রমণে সফল বোলিং করেন মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad