দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী
দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই টার্মিনাল চালু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের অবহেলা ও উদাসীনতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় হামের টিকা সংগ্রহ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি শিগগিরই দেশব্যাপী হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত দেশের ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ