ঈদের পর শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার বিচার: আইনমন্ত্রী

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, ০৫:০১ বিকাল
  • ২৯৭০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঈদের পর শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার বিচার: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম পবিত্র ঈদুল ফিতরের পরপরই শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ: দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা সম্ভব হবে।

তিনি বলেন, “ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দাখিল করলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দাখিল করবে। সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে।”

মামলার বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ঈদের ছুটির পরপরই এ নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।”

এ সময় উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর মামলাটি অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। তবে পেপার বুক বা মামলার বৃত্তান্ত প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগায় চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়।

তিনি আরও বলেন, “এই প্রক্রিয়াটি কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।”




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad