৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পূর্ণাঙ্গ বিজয়ী তালিকা প্রকাশ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৬ মে ২০২৬, ০২:৩৩ দুপুর
  • ২০৯৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পূর্ণাঙ্গ বিজয়ী তালিকা প্রকাশ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর Cannes-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ৭৯তম Cannes Film Festival। গত ১২ মে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শুরু হওয়া এ উৎসব টানা ১২ দিনের আয়োজন শেষে শনিবার (২৩ মে) সমাপ্ত হয়।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। এবারের আসরে স্বর্ণপাম জিতেছে রোমানিয়ার পরিচালক Cristian Mungiu পরিচালিত ‘ফিয়র্ড’।

মূল প্রতিযোগিতা বিভাগ

স্বর্ণপাম (Palme d'Or): ‘ফিয়র্ড’ — পরিচালক: ক্রিস্তিয়ান মুনজিউ (রোমানিয়া)

গ্রাঁ প্রিঁ: ‘মিনোটর’ — পরিচালক: আন্দ্রে জিয়াজিন্তসেভ (রাশিয়া)

জুরি প্রাইজ: ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ — পরিচালক: ভালেস্কা গ্রিজেবা (জার্মানি)

সেরা অভিনেতা: এমানুয়েল মাকিয়া ও ভ্যালন্তাঁ কাম্পানি — ‘কাওয়ার্ড’

সেরা অভিনেত্রী: ভিরজিনি এফিরা ও তাও অকামোতো — ‘অল অব অ্যা সাডেন’

সেরা পরিচালক: পাভেল পাভলিকস্কি (‘ফাদারল্যান্ড’), হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো (‘দ্য ব্ল্যাক বল’)

সেরা চিত্রনাট্য: ইমানুয়েল মার — ‘অ্যা ম্যান অব হিজ টাইম’

আঁ সাঁর্তে রিগা বিভাগ

সেরা চলচ্চিত্র: ‘এভরিটাইম’ — সান্দ্রা ওলনার (অস্ট্রিয়া)

জুরি প্রাইজ: ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ — অবিনাশ বিক্রম শাহ (নেপাল)

স্পেশাল জুরি প্রাইজ: ‘আয়রন বয়’ — লুই ক্লিশি (ফ্রান্স)

সেরা অভিনেতা: ব্র্যাডলি ফিয়োমোনা ডেম্বিয়েসেট — ‘কঙ্গো বয়’

সেরা অভিনেত্রী: মারিনা দে তাভিরা, দানিয়েলা মারিন নাভারো ও মারিয়াঞ্চেল ভিগেগাস — ‘ফরএভার ইউর ম্যাটারনাল অ্যানিম্যাল’

সম্মানসূচক স্বর্ণপাম

সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন Peter Jackson, John Travolta এবং Barbra Streisand।

গোল্ডেন ক্যামেরা

ক্যামেরা দ’র: ‘বেনিমানা’ — মারি ক্লেমোঁন্তিন দুসাবেহম্বো (রুয়ান্ডা)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

স্বর্ণপাম: ‘ফর দি অপোনেন্টস’ — ফেদেরিকো লুইস (আর্জেন্টিনা)

২৯তম লা সিনেফ

প্রথম পুরস্কার: ‘লেজার-ক্যাট’ — লুকাস আশের (যুক্তরাষ্ট্র)

দ্বিতীয় পুরস্কার: ‘সাইলেন্ট ভয়েসেস’ — নেদিন মিসং জিন

তৃতীয় পুরস্কার: ‘নেভার এনাফ’ এবং ‘গ্রোয়িং স্টোনস, ফ্লাইং পেপারস’

কারিগরি পুরস্কার

সিএসটি আর্টিস্ট-টেকনিশিয়ান অ্যাওয়ার্ড: নিকোলাস রাম্পল (‘দ্য ম্যান অব হিজ টাইম’)

সিএসটি নবীন নারী ফিল্ম টেকনিশিয়ান অ্যাওয়ার্ড: এসথার মাইসিউস (‘দ্য বার্থডে পার্টি’)

ইমারসিভ পুরস্কার

সেরা ইমারসিভ ওয়ার্ক: ‘কাতাবাজিস’

স্পেশাল জুরি মেনশন: ‘দ্য ব্ল্যাক মিরর এক্সপেরিয়েন্স’

ফিপরেসি অ্যাওয়ার্ড

মূল প্রতিযোগিতা: ‘ফিয়র্ড’

আঁ সাঁর্তে রিগা: ‘বেনিমানা’

ক্রিটিকস’ উইক: ‘অ্যা গার্ল আননোন’

৬৫তম ক্রিটিকস’ উইক

গ্র্যান্ড প্রাইজ: ‘লা গ্রাদিভা’

সেরা উদীয়মান তারকা: আইনা ক্লোতেঁত

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘স্কিনি বুটস’

গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড: ‘আ গার্ল আননোন’

এসএসিডি অ্যাওয়ার্ড: ব্লেরতা বাশোলি ও নিচোলে বোরগেট

ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড: ‘আ বিউল নেমড ইয়ানটো’

৫৮তম ডিরেক্টরস’ ফোর্টনাইট

অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড: ‘আই সি বিল্ডিংস ফল লাইক লাইটনিং’

সেরা ইউরোপিয়ান চলচ্চিত্র: ‘টু ম্যানি বিস্টস’

সেরা ফরাসি ভাষার চলচ্চিত্র: ‘শানা’

ক্যারস দ’র (আজীবন সম্মাননা): Claire Denis

গোল্ডেন আই (প্রামাণ্যচিত্র)

গোল্ডেন আই: ‘রিহার্সেলস ফর অ্যা রেভোল্যুশন’

স্পেশাল জুরি প্রাইজ: ‘আইরিশ ট্রাভেলার্স’

পাম ডগ অ্যাওয়ার্ড

পাম ডগ: ইউরি — ‘লা পেরা’

গ্র্যান্ড জুরি প্রাইজ: লোলা — ‘আই সি বিল্ডিংস ফল লাইক লাইটনিং’

কুইয়ার পাম

সেরা চলচ্চিত্র: ‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াজমা’

ডিসকভারি প্রাইজ: ‘ফ্লেশ অ্যান্ড ফুয়েল’

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘সাইলেন্ট ভয়েসেস’

অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার

ইকুমেনিক্যাল জুরি অ্যাওয়ার্ড: ‘ফিয়র্ড’

কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড: ‘মিনোটর’

ফ্রঁসোয়া শ্যালে প্রাইজ: ‘ফিয়র্ড’

সিটিজেনশিপ প্রাইজ: ‘ফিয়র্ড’

এএফসিএই আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ড: ‘অ্যা ম্যান অব হিজ টাইম’

প্রিঁ দ্যু সিনেমা পজিটিফ: ‘কাওয়ার্ড’

ট্রফি শপার্ড (উদীয়মান অভিনেত্রী): Odessa A'zion

ট্রফি শপার্ড (উদীয়মান অভিনেতা): Connor Swindells

এবারের কান উৎসবে ইউরোপীয় ও স্বাধীনধারার চলচ্চিত্রের প্রাধান্য ছিল লক্ষণীয়। একই সঙ্গে নতুন নির্মাতা ও পরীক্ষাধর্মী চলচ্চিত্রও পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad