বৈরী আবহাওয়ায় সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ মে ২০২৬, ০৩:১৮ দুপুর
  • ২৯৬২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বৈরী আবহাওয়ায় সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানায়, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে একই আবহাওয়াজনিত কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad