ঈদে জুলাই শহীদ পরিবারের পাশে জামায়াত নেতারা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতারা।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত শহীদ পরিবারের বাসায় যান দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
সফরে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এবং সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
জামায়াত নেতারা সকালে পল্টন এলাকায় শহীদ কামাল মিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে যাত্রাবাড়ী এলাকায় শহীদ আসলাম, শহীদ আরিফ, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জিহাদ ও শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারের খোঁজখবর নেন।
এ ছাড়া কুতুবখালী এলাকায় শহীদ নাঈম হাওলাদার, শহীদ শাকিল ও শহীদ নাছির উদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নেতারা। পরে শেখদী এলাকার মোকাররম মসজিদসংলগ্ন এলাকায় শহীদ নুর হোসেন, শহীদ জিহাদ হোসেন, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রবিন মিয়া ও শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় নেতারা প্রতিটি পরিবারের হাতে আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ