পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন দুটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তরুণ কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার জীবন ওয়াসিফ। সম্প্রতি প্রকাশিত গান দুটি হলো ‘ও মেয়ে’ এবং ‘তুই ছাড়া এক পা’।
গান দুটির কথা, সুর ও সংগীতায়োজনের কাজ করেছেন জীবন ওয়াসিফ। এর মধ্যে ‘ও মেয়ে’ গানের কথা লিখেছেন তিনি নিজেই, আর ‘তুই ছাড়া এক পা’ গানটির গীতিকার আলামিন। গান দুটি প্রকাশিত হয়েছে youtube.com� ব্যানারে।
প্রকাশের পর থেকেই গান দুটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ দেখা গেছে। ফোক ও আধুনিক সংগীতধারার সমন্বয়ে তৈরি এ গানগুলো তরুণ শ্রোতাদের কাছে বিশেষভাবে সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন জীবন ওয়াসিফ। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আমি তোর মমতাজ’, ‘আমার মেঘলা আকাশ’, ‘আদরের ময়না’, ‘মন মনেতে নাই’ এবং ‘অভিমান’। এসব গানের মাধ্যমে তিনি শ্রোতাদের প্রশংসা অর্জন করেছেন।
নতুন গান প্রসঙ্গে জীবন ওয়াসিফ বলেন, “আমি গানের মানুষ। গান নিয়েই আমার সব চিন্তা-ভাবনা। সময়ের সঙ্গে শ্রোতাদের রুচি ও চাহিদার পরিবর্তনকে গুরুত্ব দিয়ে কাজ করি। সব সময় চেষ্টা থাকে বাংলা গানের শ্রোতাদের জন্য ভালো ও মানসম্মত গান উপহার দেওয়ার।”
ঈদ উপলক্ষে প্রকাশিত নতুন দুটি গানও শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই শিল্পী।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স