ফেসবুকে মিথ্যা মানহানিকর পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা ও সমন জারি

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপংকর কুমার ঘোষ
সিরাজগঞ্জে ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলী আদালত) এর বিচারক সুমন কুমার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী রাফসান জুয়েল বলেন, আদালত মামলার শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।আদালত সূত্রে জানাযায় গত ১০ জুন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপংকর কুমার ঘোষের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন, যেখানে সিরাজগঞ্জ জেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বালুমহলের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই পোস্টে তানভীর মাহমুদ পলাশের নামও উল্লেখ করা হয়। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।বিএনপি নেতার দাবি, তিনি কোনো বালুমহলের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত নন। সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে চরিত্রহননের লক্ষ্যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad