পরিবেশ দিবস ও মেলা সমাপ্ত, পুরস্কার পেলেন প্রতিযোগীরা

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ দুপুর
  • ২৩২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, যেকোনো দিবস পালনের মূল লক্ষ্য হলো জনসচেতনতা সৃষ্টি করা।

অনুষ্ঠানে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক প্রকল্প প্রস্তাব প্রতিযোগিতা এবং পরিবেশ মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আবদুল আওয়াল মিন্টু।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad