সংসদে মোবাইলে কথা বলছিলেন নিপুন, লবিতে যাওয়ার পরামর্শ স্পিকারের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ রাত
  • ১৮৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার ও কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীকে অধিবেশন কক্ষের পাশের লবিতে গিয়ে ফোনে কথা শেষ করার পরামর্শ দেন তিনি।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

অধিবেশনে বিধি ৭১-এর আওতায় মোট ৬১টি নোটিস পাওয়ার কথা জানান স্পিকার। এর মধ্যে তিনটি নোটিস গ্রহণ করেন তিনি। অন্য নোটিসদাতাদের মধ্যে কয়েকজন সদস্যকে দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ পর্বের জন্য মোট ৩০ মিনিট সময় নির্ধারিত ছিল।

সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের জন্য নির্ধারিত দুই মিনিটের বক্তব্য শেষ হওয়ার পর অধিবেশন কক্ষে মোবাইল ফোনে কথা বলতে থাকা নিপুন রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।

এ সময় স্পিকার বলেন, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, কিন্তু তাঁর বক্তব্য এখনো শেষ হয়নি। কাছেই লবি রয়েছে, সেখানে গিয়ে কথা শেষ করে আসতে পারেন।

পরে অধিবেশন কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান স্পিকার। তিনি বলেন, অধিবেশন কক্ষে কেউ যেন মোবাইল ফোন ব্যবহার না করেন। প্রয়োজন হলে পাশের লবিতে গিয়ে কথা বলে আসতে পারেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad