খতমে নবুওয়ত ইস্যুতে বিশেষ সাব-কমিটি, কেন্দ্রীয় কমিটিতে রদবদল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ রাত
  • ১৬২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিশেষ সাব-কমিটি গঠন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করা হয়েছে।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

নতুন গঠিত বিশেষ সাব-কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে। মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীকে করা হয়েছে সমন্বয়ক।

সাব-কমিটির সদস্যরা হলেন—সহ-সভাপতি মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালাহউদ্দিন, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর এবং সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করতেই বিশেষ সাব-কমিটি গঠন করা হয়েছে।

এদিকে সাংগঠনিক কার্যক্রম জোরদারে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদেও পরিবর্তন আনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মুফতী বশিরুল্লাহকে যুগ্ম মহাসচিব এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলানা আশেকুল্লাহকে সহকারী মহাসচিব করা হয়েছে।

মুফতী সালাহউদ্দীনকে নতুন সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। মাওলানা গাজী ইয়াকুব উসমানী ও মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীকে সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মাওলানা আলী আজম ও মুফতী মাহফুজ হায়দার কাসেমীকে কেন্দ্রীয় কমিটির নতুন সদস্য করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত পাটকল ইজারা দেওয়ার প্রতিবাদ

বৈঠকে খুলনা ও সিরাজগঞ্জে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল প্রাণ-আরএফএল কোম্পানিকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তেরও প্রতিবাদ জানানো হয়।

সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী দাবি করেন, প্রাণ-আরএফএল কাদিয়ানী সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি। খতমে নবুওয়ত আকিদায় বিশ্বাসী সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এ ধরনের কোম্পানিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি

বৈঠকে সভাপতির বক্তব্যে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল এবং তাঁর পরে কোনো নতুন নবী আসবেন না। তিনি খতমে নবুওয়তকে ইসলামের গুরুত্বপূর্ণ ও অকাট্য আকিদা হিসেবে উল্লেখ করেন।

তিনি খতমে নবুওয়ত সংরক্ষণে কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তাদের সরকারি ভাবে অমুসলিম ঘোষণার দাবি করেন।

বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad