এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা, নেতৃত্বে লিটন

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ রাত
  • ১৩৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া হয়েছে দলটি।

দলের ব্যাটিং বিভাগে লিটন কুমার দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও ইয়াসির আলী চৌধুরী।

অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদী হাসান। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

পেস আক্রমণে থাকছেন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad