ম্যাচের শেষ দিনে ২২৫ রান নিয়ে ব্যাট করতে নামেন হৃদয়। একপ্রান্তে দ্রুত উইকেট হারালেও রেজাউর রহমান রাজাকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করেন তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। হৃদয় ৩৫০ ও রেজাউর ৩১ রানে অপরাজিত থাকেন।
হৃদয়ের ৩৫০ রানের ইনিংসটি এসেছে ৪৮১ বলে। এর মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ১৬ রানে ছাড়িয়ে গেলেন তিনি।
এর আগে রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে। ২০১৯ সালের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে ৩৩৪ রানে অপরাজিত ছিলেন তামিম।
এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন হৃদয়। এবার একই ইনিংসকে আরও বড় করে দেশের ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন অধ্যায় যোগ করলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
প্রথম শ্রেণিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস১. তাওহিদ হৃদয় — ৩৫০* (২০২৫/২৬)
২. তামিম ইকবাল — ৩৩৪* (২০১৯/২০)
৩. রকিবুল হাসান — ৩১৩* (২০০৬/০৭)
৪. নাসির হোসেন — ২৯৫ (২০১৭/১৮)
৫. মার্শাল আইয়ুব — ২৮৯ (২০১২/১৩)

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স