ফরিদপুরে ২০ মামলার ‘মাদক গডফাদার’ ডিজে মাহফুজ অবশেষে গ্রেপ্তার

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ০২:৪৪ দুপুর
  • ১৮৪৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফরিদপুরের বোয়ালমারীতে দীর্ঘদিন পলাতক ও একাধিক মাদক মামলার আসামি মাহফুজুর রহমান ওরফে ‘ডিজে মাহফুজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) রাতে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটক মাহফুজুর রহমান ওই এলাকার মৃত গঞ্জর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট মোট ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘গডফাদার’ হিসেবে পরিচিত হয়ে আসছিলেন।

পুলিশ জানায়, গত ১০ জুন মাদক সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি গোপন পথ দিয়ে পালিয়ে যান তিনি। এরপর থেকেই তাকে ধরতে বিশেষ অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,

“মাহফুজুর রহমান একাধিক মাদক মামলার পলাতক আসামি। তাকে গ্রেপ্তারের জন্য ধারাবাহিক অভিযান চলছিল। অবশেষে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে থানার জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad