প্রধানমন্ত্রীর প্রশংসায় আয়াত উদ্ধৃতি, ‘ভুল ব্যাখ্যা’ বলে প্রতিবাদ জামায়াত এমপির

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, ০৬:১৬ বিকাল
  • ১৭৯৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় সংসদে কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা দিয়েছে। বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে এক সরকারি দলের সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে এ বিতর্কের সৃষ্টি হয়।

আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, বিরোধী দলের সদস্যরা সরকারের কাছ থেকে বাজেটে বরাদ্দ দাবি করেন, আবার একই সঙ্গে রাজপথে আন্দোলনও করেন। এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সূরা ইবরাহিমের ৭ নম্বর আয়াত তেলাওয়াত করে এর বাংলা অর্থ তুলে ধরেন।

আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর, তবে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করব; আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি কঠোর।”

এরপর তিনি বলেন, বাজেটের বরাদ্দ, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তার দাবি, বিরোধী দল সেই কৃতজ্ঞতা প্রদর্শন করছে না।

তবে সরকারি দলের এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান পাবনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। তিনি বলেন, কোরআনের আয়াতকে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা দেওয়া সঠিক হয়নি।

নাজিবুর রহমান বলেন, “তাদের প্রশংসা করলে তারা আরও সুবিধা দেবেন, আর প্রশংসা না করলে কি শাস্তি দেবেন? কোরআনের এই আয়াতের এমন ব্যাখ্যা সম্পূর্ণ ভুল।”

বিতর্কের একপর্যায়ে আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানও। তারা নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি নিয়ে বক্তব্য দেন।

সংসদে ধর্মীয় উদ্ধৃতির রাজনৈতিক প্রয়োগ এবং তার ব্যাখ্যা নিয়ে এ বিতর্ক দিনের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় এবং সংসদ সদস্যদের মধ্যে ভিন্নমত স্পষ্ট হয়ে ওঠে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad