সংসদে জামায়াত এমপি: মেয়েদের মতো ছেলেদের শিক্ষাও অবৈতনিক করার দাবি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, ১২:১৬ রাত
  • ২০১৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নারী ও পুরুষের সমঅধিকারের প্রসঙ্গ তুলে জাতীয় সংসদে ছেলেদের শিক্ষার ক্ষেত্রেও সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রশ্ন রাখেন, “ছেলে ও মেয়ের অধিকার যদি সমান হয়, তাহলে ছেলেদের শিক্ষাও কেন অবৈতনিক করা হচ্ছে না?”

নুরুন্নিসা সিদ্দীকা বলেন, গত তিন দশক ধরে দেশে নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তবে শিক্ষানীতিতে ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “শুধু নারীরাই এ দেশের নাগরিক নন, ছেলেরাও নাগরিক। তাই শিক্ষা সুবিধা প্রদানের ক্ষেত্রে ভারসাম্য থাকা উচিত।”

সংসদ সদস্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বলেন, অনেক দেশেই শিক্ষাকে আরও বিস্তৃত পর্যায়ে অবৈতনিক করা হয়েছে। সেখানে বাংলাদেশে এখনো সীমিত পরিসরে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খাদ্য ও পোশাক সহায়তার বিষয়টি উল্লেখ করে নুরুন্নিসা সিদ্দীকা বলেন, দেশের অধিকাংশ শিক্ষার্থী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করে। ফলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধার বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ সময় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন, সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশের বৈষম্য দূর করার দাবিও জানান তিনি। শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad