সংসদে জামায়াত এমপির অভিযোগ: ‘সৎ ডিসি সারোয়ার আলমকে সরিয়ে দুর্নীতিবাজদের সুযোগ দেওয়া হয়েছে’

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, ০৪:৪৭ দুপুর
  • ২১৮২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন অভিযোগ করেছেন, সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলমের মতো একজন সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাকে প্রত্যাহার করে দুর্নীতিবাজদের সুযোগ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বলেন, “দুর্নীতিকে প্রশ্রয় দিতেই সারোয়ার আলমের মতো ক্লিন ইমেজের একজন ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে।”

বাজেট আলোচনায় তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। তার দাবি, স্কুল ফিডিং কর্মসূচিতে ডিম, রুটি ও কলা সরবরাহের নামে প্রতি সপ্তাহে প্রায় ১৭ কোটি টাকা অপচয় বা লুটপাট হচ্ছে। এছাড়া খাল খনন প্রকল্পেও নিয়মিত দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সালাহ উদ্দিন বলেন, “দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন হিসাব করে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে।”

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রীর উপস্থাপিত বাজেটকে ‘জীবনের গল্প’ বলা হলেও বাস্তবে এটি ‘আষাঢ়ের গল্প’। প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার ঋণনির্ভর বাজেট নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, ঋণনির্ভর অর্থনীতি দেশের জন্য দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

তিনি আরও দাবি করেন, বাজেট ঘোষণার আগেই ১৪টি নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খাতেও পড়েছে। একই সঙ্গে এমএস রড, ইস্পাত, টিন, সাবান ও শ্যাম্পুর কাঁচামালের ওপর ভ্যাট ও কর বাড়ানোর সমালোচনা করেন তিনি।

আলোচনার একপর্যায়ে নিজ নির্বাচনী এলাকা কাপাসিয়ার উন্নয়নের দাবিও তুলে ধরেন সালাহ উদ্দিন। তিনি এলাকায় আধুনিক হিমাগার নির্মাণ, মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান এবং রাজেন্দ্রপুর–কাপাসিয়া–টোক সড়ককে চার লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad