নাটোরে ১৩ জনের প্রাণহানি: শোক জানাল জামায়াতে ইসলাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ দুপুর
  • ২৩৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার দাবি

নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে সংঘটিত দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার খবরে তিনি ব্যথিত ও শোকাহত।

মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

আহতদের চিকিৎসা ও পরিবারকে সহায়তার আহ্বান

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

সড়ক নিরাপত্তা জোরদারের দাবি

বিবৃতিতে দেশের সড়ক ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে ধারাবাহিকভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করার দাবি জানান তিনি। একই সঙ্গে সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad