নজরুলের সাম্য ও মানবতার বাণী ছড়িয়ে দিতে সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজন

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাহিত্য সংগঠক, বিশিষ্ট সাংবাদিক, কবি ও লেখক মো. হেলাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল একাডেমি, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রায়হান কবির মিঠু।

বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেম, সাম্যবাদী চেতনা, মানবতাবাদ, অসাম্প্রদায়িক দর্শন এবং বিশ্বজনীন চিন্তাধারা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁর বিদ্রোহ, প্রেম ও মানবমুক্তির দর্শনের পাশাপাশি কবিতা, গান, গজল ও হামদ-নাত বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে কীভাবে সমৃদ্ধ করেছে, সে বিষয়েও আলোকপাত করা হয়।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল আলম, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম (ধর্ম), পারভীন খাতুন, জেসমিন সুলতানা, অচিন্ত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম (বিএসসি), মো. রকিবুল ইসলাম, নাহিদ লায়লা, শামীম হোসেন, মির্জা গোলাম মোস্তফা, শিউলী খাতুন, সানজিদা আক্তার, পূর্ণিমা খাতুন, তাহমিনা খাতুন, আলিফা খাতুন, জয়শ্রী বর্মন, সালেহ আহমেদ সৌরভ, রজব আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad