কৃষি ঋণে বড় পরিবর্তন: পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ কমিয়ে ৩ বছর, অর্থের উৎসেও নতুন সিদ্ধান্ত

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, ১১:২৮ রাত
  • ১৮৫৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে গঠিত ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত নীতিমালায় স্কিমটির অর্থায়নের উৎস পরিবর্তনের পাশাপাশি এর কার্যকাল পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর নির্ধারণ করা হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে চলতি বছরের ৮ জুন প্রকাশিত সার্কুলারের দুটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংশোধনের কথা জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল এখন থেকে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ব্যবহার করে গঠন ও পরিচালিত হবে। এর আগে জারি করা নীতিমালায় এ তহবিল বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠনের কথা উল্লেখ ছিল।

এছাড়া স্কিমটির কার্যকারিতার মেয়াদও পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত এ পুনঃঅর্থায়ন স্কিম কার্যকর থাকবে। পূর্ববর্তী নির্দেশনায় এর মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের মাধ্যমে কৃষি খাতে ঋণপ্রবাহকে আরও কার্যকর ও টেকসই করার পাশাপাশি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্যের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad