দুর্গানগরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে হাজী আব্দুল মমিন, আগাম নির্বাচনী আমেজে সরগরম ইউনিয়ন

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ০৩ জুলাই ২০২৬, ০৭:০০ বিকাল
  • ৩৪১১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে ইতোমধ্যেই শুরু হয়েছে আগাম আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পারসনতলা গ্রামের বাসিন্দা হাজী আব্দুল মমিন। চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে ভোটারদের আগ্রহ ও আলোচনা বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নানা ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন হাজী আব্দুল মমিন। কাঁচা রাস্তা চলাচলের উপযোগী করতে মাটি ভরাট, বিভিন্ন মসজিদে আর্থিক সহায়তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ নানা উদ্যোগের মাধ্যমে তিনি স্থানীয়দের কাছে পরিচিতি অর্জন করেছেন।

তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারেও ভূমিকা রাখছেন তিনি। বিভিন্ন এলাকায় ফুটবল বিতরণ, স্থানীয় টুর্নামেন্ট আয়োজন এবং বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের জন্য প্রজেক্টর সরবরাহ করেছেন। তার মতে, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা এবং সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব।

এলাকার একাধিক বাসিন্দা জানান, শুধু নির্বাচনের সময় নয়, বছরের বিভিন্ন সময়ই হাজী আব্দুল মমিনকে মানুষের পাশে দেখা যায়। চিকিৎসা, শিক্ষা কিংবা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজন—সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেন তিনি। ফলে ইউনিয়নের একটি বড় অংশ তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন।

চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হাজী আব্দুল মমিন বলেন, "জনগণের সেবা করার লক্ষ্য থেকেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যুবসমাজের কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক, সেবামুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।"

তিনি আরও বলেন, "জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয়; মানুষের সুখ-দুঃখে পাশে থাকাও সমান গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই।"

এদিকে, দুর্গানগর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনেও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুর্গানগর ইউনিয়নে ইতোমধ্যেই জমে উঠেছে আগাম নির্বাচনী আমেজ, আর সেই আলোচনায় অন্যতম নাম হাজী আব্দুল মমিন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad