ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতাকে আন্তর্জাতিক অঙ্গনের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, এই সমঝোতার ফলে বিশ্বজুড়ে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার নতুন আশা জেগেছে।
ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকাকেও তিনি উচ্চ প্রশংসা করেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে গৃহীত যেকোনো ইতিবাচক উদ্যোগকে তুরস্ক সবসময় সমর্থন জানাবে। একই সঙ্গে তিনি অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে ইসরাইলের পদক্ষেপের ওপর নিবিড় নজর রাখার কথাও উল্লেখ করেন।
এরদোয়ান বলেন, বর্তমান ইসরাইলি সরকারের যুদ্ধকেন্দ্রিক নীতির কারণে মধ্যপ্রাচ্যকে আবারও সংঘাত, রক্তপাত ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, ইরান–যুক্তরাষ্ট্রের এই সমঝোতা শুধু দুই দেশের সম্পর্ক উন্নয়নেই নয়, বরং পুরো অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা জোরদারেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সূত্র: আল

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক