টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত চীন: বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৮, লাখো মানুষ নিরাপদ আশ্রয়ে

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ জুলাই ২০২৬, ০২:২১ দুপুর
  • ১৭৯৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

টাইফুন 'মায়সাক'-এর প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। দুর্যোগে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে দেশটির সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে বন্যায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। প্রবল বর্ষণে অঞ্চলের অন্তত ৪০টি নদী ও জলপথ বিপৎসীমা অতিক্রম করে উপচে পড়েছে। এতে প্রায় ১৩ হাজার একর কৃষিজমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি জলাধারের কংক্রিটের বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি বেরিয়ে যাচ্ছে। উদ্ধারকর্মীরা লাইফ জ্যাকেট ও রাবারের নৌকার সাহায্যে দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত ত্রাণসামগ্রী, খাদ্য, রেইনকোট এবং উদ্ধার নৌকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গুয়াংসিতে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার জরুরি সতর্কতা বহাল রেখেছে।

দেশটির পানি সম্পদমন্ত্রী লি গোইং জানিয়েছেন, উঝৌ জলপরিমাপ কেন্দ্রে নদীর পানি বিপৎসীমার ছয় মিটারেরও বেশি ওপরে উঠতে পারে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে জলাধার ও বাঁধগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে বজ্রঝড় ও ঘণ্টায় তীব্র গতির বাতাসে আরও ১১ জন নিহত এবং ৩৩১ জন আহত হয়েছেন। একজন এখনও নিখোঁজ রয়েছেন। দুর্যোগে প্রায় ৪ হাজার ৮০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২২টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

অন্যদিকে উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে দাংচাং কাউন্টির রেনচাং গ্রামে পাহাড় ধসে ৩৩ জন মাটিচাপা পড়েন। উদ্ধার অভিযান শেষে স্থানীয় প্রশাসন ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমে ৩ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে সরকার।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: মালয়মেইল




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad