নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন, সেতুর টোল মওকুফে অনাগ্রহ সড়কমন্ত্রীর

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, ০৮:২০ রাত
  • ২৪৬০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের আওতাধীন সেতুগুলোর টোল মওকুফের সম্ভাবনা আপাতত নেই বলে ইঙ্গিত দিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সেতুর টোল আদায়ের বিষয়ে নির্ধারিত নীতিমালা রয়েছে এবং এটি মূলত রাজস্ব-সংক্রান্ত বিষয় হওয়ায় যোগাযোগ মন্ত্রণালয়ের এককভাবে টোল প্রত্যাহারের সুযোগ সীমিত।

সোমবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধিতে সংরক্ষিত আসনের সদস্য শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

সড়কমন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেক সংসদ সদস্যই ভোটারদের কাছে সেতুর টোল মওকুফের প্রতিশ্রুতি দিয়েছেন। জনসমর্থন অর্জনের লক্ষ্যেই এমন প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকতে পারে। তবে বাস্তবে যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করলেও টোল আদায় একটি রাজস্ব-সংক্রান্ত বিষয়, যা অর্থনৈতিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন। ফলে যোগাযোগ মন্ত্রণালয় বা কোনো সংসদ সদস্য এককভাবে টোল প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন না।

তিনি আরও বলেন, রাজস্ব আদায় বন্ধ হলে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহেও প্রভাব পড়বে। তবে যেসব সংসদ সদস্য টোল মওকুফের প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের দাবির বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কি না, তা বিবেচনা করা যেতে পারে।

আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় রেললাইন থাকায় অনেক সংসদ সদস্য সেখানে আন্তঃনগর ট্রেন থামানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আন্তঃনগর ট্রেনের স্টপেজ নির্ধারণে একটি নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়। সব স্টেশনে ট্রেন থামানো হলে আন্তঃনগর ট্রেনের বৈশিষ্ট্য নষ্ট হয়ে তা কার্যত লোকাল ট্রেনে পরিণত হবে।

চার লেন সড়ক নির্মাণের দাবির বিষয়ে শেখ রবিউল আলম বলেন, নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় চার লেন সড়ক নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সড়কের ধরন নির্ধারণ করা হয় যানবাহনের চাপ, যাত্রীসংখ্যা এবং পণ্য পরিবহনের পরিমাণ বিবেচনা করে। জেলা পর্যায়ে অধিকাংশ ক্ষেত্রে দুই লেনের সড়কই যথেষ্ট। তবে যেসব জাতীয় মহাসড়কে চার লেনের প্রয়োজন রয়েছে, সেগুলোর উন্নয়ন পরিকল্পনা সরকারের রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad