ছাত্রলীগ নেত্রী কেয়া রিমান্ডে

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৭:২৮ বিকাল
  • ৩১৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস শাখার সাবেক সহসভাপতি জান্নাতুল ফেরদৌস কেয়ার দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

South

Asians & Diaspora

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ রিমান্ড আদেশ দেন।

এর আগে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। আবেদনে বলা হয়, গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্নে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মামলার তদন্তে কেয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেত্রী এবং আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য বলে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়, গ্রেপ্তার হওয়া আসামিদের হেফাজত থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার বিষয়ে জানতে কেয়াকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পরে শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad