হাঙরের দাঁত: প্রকৃতির এক ভয়ংকর মারণাস্ত্র

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ দুপুর
  • ৪৮৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
হাঙরের দাঁতের মতো অদ্ভুত ও ভয়ংকর দাঁত প্রাণিজগতে খুব কমই দেখা যায়। শিকার ধরার ক্ষেত্রে এসব দাঁত যেন হাঙরের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ধারালো ও তীক্ষ্ণ দাঁতের সারি দিয়ে সহজেই শিকারকে আঁকড়ে ধরতে পারে এই সামুদ্রিক প্রাণী।

অন্য অনেক প্রাণীর দাঁত চোয়ালের সঙ্গে শক্তভাবে যুক্ত থাকে। কোনো দাঁত ক্ষয় হয়ে গেলে বা পড়ে গেলে সাধারণত সেই জায়গায় নতুন দাঁত গজায় না। কিন্তু হাঙরের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তাদের দাঁত চোয়ালের সঙ্গে সরাসরি যুক্ত থাকে না; বরং মাড়ির মধ্যে চার থেকে ছয় সারিতে সাজানো থাকে। কোনো কোনো প্রজাতির হাঙরের দাঁত ২০ সারি পর্যন্ত হতে পারে।

হাঙরের দাঁত যত ক্ষয় হয় বা পড়ে যায়, ততই পেছনের সারি থেকে নতুন দাঁত সামনের দিকে এগিয়ে আসে। ফলে শিকার ধরার জন্য তাদের দাঁতের সরবরাহ কখনো ফুরিয়ে যায় না। গবেষণায় দেখা গেছে, একটি টাইগার হাঙর ১০ বছরে প্রায় ২৪ হাজার দাঁত ব্যবহার ও পরিবর্তন করতে পারে। হাঙর যত দিন বেঁচে থাকে, দাঁত গজানো ও বদলে যাওয়ার এই প্রক্রিয়াও তত দিন চলতে থাকে।

হাঙরের দাঁত মাড়ির ওপর সারি সারি সাজানো থাকে। সামনে ও পেছনের সারিতে অবস্থানের কারণে সব দাঁতের আকারও সমান নয়। হাঙর যখন খাবার খায় না, তখন শুধু সামনের সারির দাঁতগুলো খাড়া থাকে। পেছনের সারির দাঁতগুলো একটি পর্দার (membrane) নিচে হেলানো অবস্থায় থাকে। শিকারে আক্রমণের সময় সেগুলোও খাড়া হয়ে যায়।

কোনো দাঁত ভেঙে গেলে বা ক্ষয় হয়ে পড়ে গেলে অল্প সময়ের মধ্যেই সেই জায়গায় নতুন দাঁত গজায়। নতুন দাঁত সাধারণত আগের দাঁতের তুলনায় বড় হয় এবং হাঙরের দেহের আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিকশিত হয়। এ কারণেই হাঙরের দাঁত শুধু সংখ্যায় নয়, গঠন ও কার্যকারিতার দিক থেকেও অত্যন্ত বিস্ময়কর।

প্রজাতিভেদে হাঙরের দাঁতের বৈশিষ্ট্য

টাইগার শার্ক: ‘বাঘা হাঙর’ নামে পরিচিত এই প্রজাতির দাঁত করাতের মতো খাঁজকাটা এবং অত্যন্ত ধারালো।

থ্রেসার শার্ক: এদের দাঁত বাঘের নখের মতো বাঁকানো ও তীক্ষ্ণ।

স্যান্ড শার্ক: স্যান্ড শার্কের দাঁত কুকুরের দাঁতের মতো ধারালো ও তীক্ষ্ণ।

হ্যামারহেড শার্ক: হাতুড়ির মতো চ্যাপ্টা মাথার এই হাঙরের দাঁত শিমুলের কাঁটার মতো দেখতে।

ডগফিশ: ডগফিশ ছোট আকারের এক ধরনের হাঙর। এদের দাঁত তুলনামূলক ছোট এবং আঁকশির মতো।

তবে হাঙরের মধ্যে সবচেয়ে অদ্ভুত দাঁতের গঠন দেখা যায় গ্রেট হোয়াইট শার্কের ক্ষেত্রে। এদের প্রতিটি দাঁত খাঁজকাটা ত্রিভুজের মতো আকৃতির এবং শিকার ধরার জন্য অত্যন্ত কার্যকর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad