সোনার দাম ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ দুপুর
  • ১৮৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানিয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

এর আগে গত ৩১ আগস্ট প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে। ওই দিন এক লাফে প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। পরে কয়েক দফা কমে দাম ২ লাখ ২০ হাজার টাকার নিচেও নেমেছিল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad