শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় সাংগঠনিক কাঠামো আরও সুসংহত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে ১২ সেপ্টেম্বর প্রথম কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে গঠিত প্রস্তুতি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স