শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের তিনজনের লাশ উদ্ধার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ দুপুর
  • ৩০৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছেন মো. শান্ত (২৪) নামে আরও একজন।

শনিবার সকালে পাশের কিশোরগঞ্জের ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তিনজনের লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)।

নিখোঁজ মো. শান্ত (২৪) টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে।

গোসল করতে নেমে তিনজন নিখোঁজ

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে তিনজন বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় তিনজন নদীতে ডুবে যান।

তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সৌরভও নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা নদীতে নেমে নিখোঁজদের খোঁজ করেন। তবে কাউকে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কারও সন্ধান না পাওয়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

একজনকে উদ্ধারে অভিযান চলছে

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে দুজনের লাশ উদ্ধার করা হয়। পরে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এখনো নিখোঁজ মো. শান্তকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad