হাটিকুমরুলে আব্দুল মজিদ খানের গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ দুপুর
  • ৩৪৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ খান ইউনিয়নব্যাপী গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাটোর রোড বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন আব্দুল মজিদ খান।

গণসংযোগ ও শোভাযাত্রায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল এবং জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা ও গণসংযোগকে ঘিরে পুরো ইউনিয়নে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad