সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্বাচন পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে অনুষ্ঠিত হবে।
আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুসারেই নির্বাচন পরিচালনা করবে কমিশন। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।
তথ্যসূত্রনির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে দেওয়া বক্তব্য;

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ