সড়ক দুর্ঘটনায় দেহরক্ষী-দম্পতির মৃত্যু, শোকে ভেঙে পড়েছেন ভিনিসিয়ুসের প্রেমিকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ দুপুর
  • ২৬৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ব্যক্তিগত দেহরক্ষী রজারিও কামিলো রামোস ও তাঁর স্ত্রী পাউলা রেজিনা রদার্তে কামিলোর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমিকা, ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও টেলিভিশন উপস্থাপিকা ভার্জিনিয়া ফনসেকা।

ব্রাজিলের গোইয়ানিয়া মেট্রোপলিটন অঞ্চলের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকার একটি মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ‘রোতা ভের্দে গোইয়াস’ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় মোটরবাইক চালাচ্ছিলেন রজারিও। ঘটনাস্থলে জরুরি বিভাগের এক চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন। তাঁর স্ত্রী পাউলা রেজিনাও দুর্ঘটনার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দমকলকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি।

দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ফনসেকা। পরে ইনস্টাগ্রামে দেহরক্ষী ও তাঁর স্ত্রীর মৃত্যুর খবর জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ফনসেকা বলেন, ব্যক্তিগত দেহরক্ষী ও তাঁর স্ত্রীর মৃত্যুর খবর তিনি মাত্রই পেয়েছেন। পরিবারের অন্য সদস্যদের বিষয়টি নিশ্চিত হওয়ার অপেক্ষায় থাকায় এর আগে কোনো পোস্ট দেননি। এই খবর পাওয়ার পর থেকে তিনি কিছুই করতে পারছেন না এবং তাঁর ‘হৃদয় ভেঙে গেছে’ বলেও উল্লেখ করেন।

তথ্যসূত্র: ‘রোতা ভের্দে গোইয়াস’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad