উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ দুপুর
  • ১৮৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
এশিয়ান গেমসের নারী ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের নাগাই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে পিটার বাটলারের দল।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে উত্তর কোরিয়া। পঞ্চম মিনিটে জোন রিয়ং জংয়ের গোলে এগিয়ে যায় তারা। পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। ১২ মিনিটে হোয়াং ইউ ইয়ংয়ের গোলে উত্তর কোরিয়ার লিড দাঁড়ায় ৩-০।

এরপরও বাংলাদেশের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে যায় উত্তর কোরিয়া। ১৮ মিনিটে চায়ে উন ইয়ং গোল করেন। ৩৫ মিনিটে জোন রিয়ং জং নিজের তৃতীয় গোল করলে ব্যবধান আরও বাড়ে। প্রথমার্ধের শেষ দিকে কিম কিয়ং ইয়ং জোড়া গোল করেন। বিরতির আগে রি সং আ গোল করলে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তর কোরিয়া।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে উত্তর কোরিয়া। ৬০ মিনিটে জং কুম গোল করে ব্যবধান ৮-০ করেন। ম্যাচের শেষ দিকে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে তারা। ৯০ মিনিটে হান জিন হংয়ের গোলে স্কোরলাইন দাঁড়ায় ১০-০।

পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ১০ গোলের বিশাল পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এশিয়ান গেমসে বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

তথ্যসূত্র: আমার দেশ, স্পোর্টস রিপোর্ট




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad