৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের আবেদন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ দুপুর
  • ২৪৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

সোমবার গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ এ আবেদন করে।

এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের পক্ষে গত বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট। এনবিআরের ওই দাবির বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের রুল খারিজ করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ চেম্বার আদালতের দ্বারস্থ হয়েছে।

তথ্যসূত্র: আমার দেশ অনলাইন, ১৪ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad