টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিক্ষার্থীর মুত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি (৮) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে টঙ্গী রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রাসেলকে (১৭) আটক করেছে পুলিশ এবং ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, স্কুল ছুটির পর বাসায় ফিরছিল শিক্ষার্থী রাব্বি। নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ঘটনায় জড়িত ঘাতক গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad