বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে জড়ানো যাবে না: হাসনাত আবদুল্লাহ।

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ বিকাল
  • ২১০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg হাসনাত আবদুল্লাহ।
কুমিল্লা বিভাগ নিয়ে কোনো ধরনের আঞ্চলিক বিদ্বেষ বা হিংসায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘বিভাগ নিয়ে যেন আমরা আঞ্চলিক বিদ্বেষে না জড়াই। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।’ নোয়াখালীর সঙ্গে কুমিল্লার দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভাগকে কেন্দ্র করে কোনো ধরনের আঞ্চলিক হিংসা-বিদ্বেষে জড়ানো উচিত নয়।

সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে মতবিনিময়

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে সভাটির আয়োজন করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা-১ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান। সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের এমপি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: সভায় দেওয়া হাসনাত আবদুল্লাহর বক্তব্য ও উপস্থিত কর্মকর্তাদের তথ্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad