১০ হাজার হাফেজকে নিয়ে দেশব্যাপী হিফযুল কোরআন প্রতিযোগিতা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ বিকাল
  • ২৫৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পবিত্র কোরআনের আলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং হাফেজে কোরআনদের সম্মাননা ও উৎসাহিত করার লক্ষ্যে ‘হিফযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে দেশব্যাপী হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার হাফেজে কোরআন অংশ নেওয়ার কথা রয়েছে।

রোববার রাজধানীর উত্তরার জামিয়াতুল মানহালে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শিশু-কিশোর ও তরুণদের কোরআন হিফযে উৎসাহিত করা এবং কোরআন-সুন্নাহর আলোকে নৈতিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

প্রতিযোগীদের বয়স ও মেধার ভিত্তিতে কয়েকটি বিভাগে ভাগ করা হবে। এর মধ্যে ৫, ১০ ও পূর্ণাঙ্গ ৩০ পারা হিফযের পাশাপাশি দৃষ্টিনন্দন তিলাওয়াত ও তাজবিদ বিভাগ রয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক বাছাইয়ের পর পর্যায়ক্রমে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতী হুমায়ুন সাঈদ। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার প্রতিযোগীর সংখ্যা অনেক বেড়েছে। এ কারণে শুধু ঢাকাকেই আটটি জোনে ভাগ করা হয়েছে। ফাউন্ডেশনকে একটি মডেল হিসেবে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতার আয়োজন করে কোরআনের খেদমত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও বিকেএমইএর পরিচালক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, পাঁচ বছর আগে কয়েকজন ব্যবসায়ী বন্ধু মিলে এ কোরআনি প্রতিযোগিতার যাত্রা শুরু করেছিলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যানের পরিশ্রম এবং নিবেদিত ওলামায়ে কেরামের দলের প্রচেষ্টায় আয়োজনটি আজ বড় পরিসরে রূপ নিয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়াঙ্কা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালীউল্লাহ। তিনি বলেন, এ ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ কোরআনের আলোতে আলোকিত হবে—এটাই তাদের স্বপ্ন। অনুষ্ঠানে হেজাজ সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ কামরুজ্জামান বলেন, তাদের কার্যক্রম শুধু কোরআন প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। দেশের আলেম, হাফেজসহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যও রয়েছে তাদের।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তরা জামিয়াতুল মানহালের মহাপরিচালক মুফতি কাফায়েতুল্লাহ আযহারী। তিনি হিফযুল কোরআন ফাউন্ডেশনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad