ধানমন্ডি লেকে ভাসছিল লাশ, পরিচয় মিলল জাভেদের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ দুপুর
  • ৮৩২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি থানার রোড-১০ এলাকায় আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার এসআই এসএম আব্দুল গফুর জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেকের পানিতে লাশটি দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি লেকের কিনারে সিঁড়ির ওপর তোলা হয়।

নিহতের পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল নম্বরের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী লাশটি শনাক্ত করেন। জাভেদ মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad