আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে নেপালের দারুণ জয়

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ দুপুর
  • ২৬৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে দারুণ জয় পেয়েছে নেপাল। শুক্রবার জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান করে। জবাবে ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে জয় নিশ্চিত করে নেপাল।শুরুতেই চাপে আফগানিস্তান

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে আফগানিস্তান। দলীয় ১৬ রানের মধ্যেই তিন উইকেট হারায় তারা। নেপালের বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী প্রথম দিকেই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নেন।

এরপর ফয়সাল শিনোজাদা ও নাজিবউল্লাহ জাদরান ৩০ রান করে দলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১০২ রান। নেপালের হয়ে কুশাল ভুর্তেল ২১ রান দিয়ে চারটি এবং ললিত রাজবংশী ১৩ রান দিয়ে তিনটি উইকেট নেন।

জোরার ব্যাটে ঘুরে দাঁড়ায় নেপাল

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই কুশাল ভুর্তেলকে শূন্য রানে হারায় নেপাল। পরে আসিফ শেখও ২ রান করে ফিরলে চাপে পড়ে দলটি।

সেখান থেকে সুনদীপ জোরা ও রোহিত পৌডেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় নেপাল। জোরা ৩৫ বলে ৩৪ রান করে রানআউট হন। পৌডেল ৩২ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। দীপেন্দ্র সিং আইরি করেন ১৫ রান। শেষ দিকে গুলশান ঝার এক রানে ১৭.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নেপাল।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি নেপালের দ্বিতীয় জয়। এর আগে ২০১৪ সালে প্রথমবার আফগানিস্তানকে ৯ রানে হারিয়েছিল নেপাল।

এশিয়ান গেমসে আফগানিস্তানের এটি প্রথম হার। আগের ম্যাচে জাপানকে ৪৮ রানে হারিয়েছিল তারা। নেপাল-আফগানিস্তান ম্যাচটি ছিল গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ম্যাচ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad