আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ম্যাচটির জন্য মেসিকে দলে রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
সর্বোচ্চ টিকিট ৪০ হাজার টাকামেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ থেকে ২৭৮ ইউরোর মধ্যে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৪০০ টাকা থেকে ৪০ হাজার টাকা। আসনের অবস্থান ও শ্রেণিভেদে টিকিটের দাম ভিন্ন হবে।
বিভিন্ন শ্রেণির টিকিটের দাম ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরো—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ হাজার, ২৬ হাজার ৭০০ ও ৩৭ হাজার ৫০০ টাকা। শিশুদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ১৭ ইউরো, যা প্রায় ২ হাজার ৫০০ টাকা।
ফরাসি ওয়েবসাইট ফুট মের্কাতো জানিয়েছে, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এএফএর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কেনার সুযোগ রয়েছে।
বিশ্বকাপজয়ী সতীর্থদেরও আমন্ত্রণমেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছে এএফএ। বিশ্বকাপজয়ী সতীর্থদের সঙ্গে মেসিও মাঠে উপস্থিত থাকবেন।
২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে একাধিক শিরোপা জিতেছেন মেসি। এর মধ্যে ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালের বিশ্বকাপ জয় উল্লেখযোগ্য।
বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে।
তথ্যসূত্র: ফরাসি ক্রীড়া ওয়েবসাইট ফুট মের্কাতো ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স