‘মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার’ পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
প্রার্থীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আইটি-ভিত্তিক পরিষেবায় কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
চাকরির ধরন ও সুযোগ-সুবিধাএটি পূর্ণকালীন চাকরি এবং কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
কর্মস্থল ঢাকার গুলশানে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনআগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের প্রক্রিয়া মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
প্রতিষ্ঠান: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদ: মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার
বিভাগ: আইটি
শিক্ষাগত যোগ্যতা: সিএসই/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: গুলশান, ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনকারী: নারী ও পুরুষ
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রথম দর্পণ,ডেস্ক