ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, উদ্বেগ অনলাইন এডিটরস ফোরামের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ রাত
  • ৩১৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়েছে অনলাইন এডিটরস ফোরাম। একই সঙ্গে হুমকিদাতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

গত ২২ সেপ্টেম্বর এ ঘটনায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সংবাদমাধ্যমটি। জিডিতে হুমকিদাতাদের পাঠানো ই-মেইলের স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট ডিজিটাল প্রমাণ সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে।

ঢাকা স্ট্রিমের প্রতিবেদনে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় আল-কায়েদার প্রয়াত নেতাদের অনূদিত বই বিক্রির তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন প্রকাশের পরদিন রাতে ঢাকা স্ট্রিমের কাছে একটি ই-মেইল পাঠানো হয়। এতে প্রতিবেদনটি মুছে ফেলে ক্ষমা না চাইলে ১২ ঘণ্টার মধ্যে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

ঘটনাটিকে নিন্দনীয় ও দুঃখজনক উল্লেখ করে অনলাইন এডিটরস ফোরাম বলেছে, এ ধরনের হুমকি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য উদ্বেগের। এতে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে।

সংগঠনটি হুমকিদাতাদের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad