শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাংচিল বাজারে আয়োজিত ঐক্য সমাবেশে সহস্রাধিক দলীয় নেতাকর্মী ও ভোটারের উপস্থিতিতে তারা এ শপথ নেন।
সমাবেশে যৌথভাবে শপথ নেন চরএলাহী ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, চরএলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মুস্তাফিজ, বিএনপি নেতা আকতার হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব আবুল বাশার এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইস্কান্দার মির্জা।
শপথের সময় সাত মনোনয়নপ্রত্যাশী পরস্পরের হাত ধরে তা উঁচু করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন, দলের পক্ষ থেকে যাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হবে, তাকে বিজয়ী করাই হবে তাদের সম্মিলিত লক্ষ্য।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্বে চরএলাহী ইউনিয়নে বিএনপি দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক উপজেলা বিএনপি নেতা ও চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে ইসমাইল ও তার ভাইয়েরা। অপর গ্রুপে রয়েছেন ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতারা।
এই বিভাজনের মধ্যেই আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাত চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীর ঐক্যের শপথকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক