শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে আজো মানুষের ঢল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ রাত
  • ২৫৪৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর আটদিন শেষ হয়ে এসেছে আরেকটি শুক্রবার। তবে তার প্রতি মানুষের ভালোবাসা বা আগ্রহ এখনো এতকুটুও কমেনি। বরং যেন দিন দিন বেড়েই চলছে। এই দিনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধস্থলে শহীদ হাদির কবর দেখতে শতাধিক উপস্থিত হন শুভাকাঙ্ক্ষী।


শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আসরের নামাজের পর নজরুল সমাধিসৌধের গেট খুলে দেওয়া হয় এবং এসময় হাদির কবর দেখার জন্য ভেতরে প্রবেশ করেন তার ভক্ত অনুরাগীরা।'


ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত ও মোনাজাত করেন তারা। মোনাজাতে অনেকেই অশ্রুসজল চোখে হাদির হত্যার বিচার দাবি করেন, কেউ কেউ খুনিদের নিয়ে বিলাপও করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad