সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক এমদাদুল হক

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg শিক্ষক এমদাদুল হক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এসএইচএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক। জেলা শিক্ষা অফিসের মূল্যায়নে সর্বোচ্চ ৮১ নম্বর পেয়ে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

গত ২১ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালকের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জেলার গুণী শিক্ষকদের তালিকা প্রেরণ করা হয়।

শিক্ষার্থীবান্ধব পাঠদানে প্রশংসিত

দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এমদাদুল হক। ইংরেজি বিষয়ে পাঠদানকে সহজ, কার্যকর ও আনন্দময় করতে তার উদ্ভাবনী পদ্ধতি এবং শিক্ষার্থীবান্ধব আচরণ প্রশংসিত হয়ে আসছে।

পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশেও তিনি ভূমিকা রাখছেন বলে সংশ্লিষ্টরা জানান।

শিক্ষার্থীদের সহজে ইংরেজি শেখানোর উদ্দেশ্যে তার লেখা ‘ডাইনামিক ইংলিশ গ্রামার’ এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার জন্য ‘ডাইনামিক স্পোকেন ইংলিশ’ নামে দুটি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া শিক্ষা ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

দায়িত্ব আরও বেড়েছে

শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে এমদাদুল হক বলেন, ‘এই স্বীকৃতি আমার দায়িত্ব ও জবাবদিহিতা আরও বাড়িয়ে দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও অবদান রাখতে চাই। সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad