মৃত দুই শিশুই সিলেটের বাসিন্দা। তাদের একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের ৯ মাস।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৭ সেপ্টেম্বরের ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন’ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে দুই শিশুর মৃত্যুতে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামের রোগে মোট মৃতের সংখ্যা ১৭৮ জনে পৌঁছেছে।

প্রথম দর্পণ,ডেস্ক