ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব কমানোর কথা বললেন স্পিকার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ দুপুর
  • ১৯৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব কমানোর কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, রাজনীতি ক্রীড়াঙ্গনে প্রবেশ করায় খেলাধুলার মান কমেছে এবং ঢাকার মাঠে ক্লাব ফুটবলের অংশগ্রহণও কমে গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ১৯৭১ সালের পর ক্রীড়াঙ্গনে রাজনীতির অনুপ্রবেশের ফলে খেলাধুলার মান ধীরে ধীরে কমতে থাকে। তিনি ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে নিজের সম্পৃক্ততার স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ক্লাবটি তার কাছে আবেগ ও ভালোবাসার নাম। ১৯৬৭ সালে তিনি মোহামেডানে খেলেছেন উল্লেখ করে তিনি বলেন, সে সময় ফুটবলকে ঘিরে মানুষের আগ্রহ ও আবেগ ছিল ব্যাপক।

তিনি বলেন, স্বাধীনতার আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল জনপ্রিয়। মোহামেডানে বাঙালি খেলোয়াড়দের উপস্থিতির কারণে ক্লাবটির প্রতি সমর্থনও বেশি ছিল। ক্লাব ফুটবল থেকে জাতীয় দলে জায়গা করে নিতে বাঙালি খেলোয়াড়দের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করতে হতো।

অনুষ্ঠানে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। অতিথিরা ক্রীড়াকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতীত সাফল্য এবং স্পিকারের খেলোয়াড়ি জীবনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্পিকারসহ অতিথিদের ক্রেস্ট দেওয়া, উত্তরীয় পরানো ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ. এম. রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা কমিটির সদস্য সচিব খাইরুল কবীর খোকন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুল।

অনুষ্ঠানে ক্লাবের আমন্ত্রিত সদস্য, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, সংসদ সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad