চীনের সহযোগিতায় তিস্তায় ব্যারেজ নির্মাণের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ বিকাল
  • ২৩৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে উজানের পানি এবং শুষ্ক মৌসুমে পানির সংকট—দুই পরিস্থিতি মোকাবিলায় চীনের সহযোগিতায় তিস্তায় ব্যারেজ নির্মাণ করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারত বর্ষার সময় পানি দিয়ে মারবে, খরা মৌসুমে খরা দিয়ে মারবে এবং সুরমার পানি আটকে সিলেটকে উজাড় করে দেবে—আমরা তা হতে দিতে পারি না। সেজন্যই আমরা চীনের সহযোগিতায় তিস্তা ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মাটির ওপর দিয়ে আপনারা চলবেন অথচ ট্যাক্স দেবেন না, তা হতে পারে না। আমরা দেশের স্বার্থ বিক্রি করব না। আমাদের ভূরাজনৈতিক অবস্থান এমন যে, কেউ আমাদের চোখ রাঙালে লাভ হবে না। বাংলাদেশের এক ইঞ্চি মাটি কারও নেওয়ার ক্ষমতা নেই।’

নিষিদ্ধ রাজনীতির প্রসঙ্গে

সাংবিধানিকভাবে যাদের রাজনীতি করা নিষিদ্ধ, তাদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের অতীত ইতিহাস খুন, গুম ও লুণ্ঠনের—তারা যদি দেশের গণতান্ত্রিক যাত্রাপথে বাধা সৃষ্টি করতে চায়, তাহলে বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেওয়া হবে না।

গ্যাস সংকট নিয়েও বক্তব্য

সাম্প্রতিক গ্যাস সংকট প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বঙ্গোপসাগরের একদিকে মিয়ানমার এবং অন্যদিকে ভারত গ্যাস উত্তোলন করছে। অথচ বাংলাদেশে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন যথাযথভাবে হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, গ্যাসের অভাবে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে বঙ্গোপসাগরের নিচ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করছেন। ওই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সভায় যারা ছিলেন

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এতে সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad